বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া এনজিও ফেডারেশন-এফএনবির উদ্যোগে সতর্ক থাকার আহ্বান সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, হাসপাতালে নিতে বিলম্ব সাটুরিয়ায় ৭ কোম্পানির সার ভেজাল প্রমাণিত: বাজার থেকে জরুরি প্রত্যাহারের নির্দেশ সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট: সুমন মিয়ার ৬ মাসের কারাদণ্ড শিবালয়ে উথলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া টেকনোলজিস্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ প্রতারণা মামলায় দৌলতপুরে দলিল লেখকসহ পাষণ্ড মা রুমা আক্তার কারাগারে সাটুরিয়া থানার কর্মকর্তাদের সাফল্য: মানিকগঞ্জের শ্রেষ্ঠ এসআই মিঠুন কুমার দাস, শ্রেষ্ঠ এএসআই সৈকত সাটুরিয়ায় হেরোইন সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড শিবালয়ে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গণ অবস্থান কালীগঙ্গায় অবৈধ ড্রেজিংয়ের প্রতিবাদ করায় হামলা: ঘিওরে আহত অন্তত ৮

মানিকগঞ্জের হরিরামপুরে নৌপথে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৪ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকায় যমুনা ও পদ্মা নদীসহ দেশের বিভিন্ন নৌপথে কথিত চাঁদাবাজি, অতিরিক্ত টোল-ট্যাক্স আদায় এবং নৌযান মালিক-শ্রমিকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে ধুলশুড়া পদ্মা নদীর তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক বাল্কহেড ও ড্রেজার মালিক, শ্রমিক এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। সমাবেশের আগে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজী। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টারসহ কেন্দ্রীয় ও স্থানীয় সংগ্রাম পরিষদের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, যমুনা ও পদ্মা নদীসহ বিভিন্ন নৌপথে বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও মুরিং চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা নৌযান মালিক ও শ্রমিকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে বলে তারা দাবি করেন।
তাদের আরও অভিযোগ, বিভিন্ন সময় নৌযানের সনদপত্র যাচাইয়ের অজুহাতে নৌ-প্রশাসনের পক্ষ থেকে বাল্কহেড ও ড্রেজার মালিক-শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং অযৌক্তিকভাবে হয়রানি করা হচ্ছে। এতে নৌপরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের জীবিকা হুমকির মুখে পড়ছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অতিরিক্ত টোল-ট্যাক্স আদায়, নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধ এবং নৌযান মালিক-শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান। অন্যথায় সারাদেশে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

মোঃ লুৎফর রহমান
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
২৫/০৭/২৬

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker