সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে নিজ শ্বশুরের হাতে হাতেনাতে ধরা পড়েন জামাই। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে জামাইয়ের প্রহারে ও আঘাতে শ্বশুর সিদ্দিকুর রহমান (৪৮) নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত জামাই রাসেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
​রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রোববার গভীর রাতে সিদ্দিকুর রহমানের মালিকানাধীন অটোরিকশার ব্যাটারি চুরি করার চেষ্টা চালান তাঁর জামাই রাসেল। অটোরিকশার আশপাশে শব্দ পেয়ে সন্দেহ হলে সিদ্দিকুর রহমান ও তাঁর ছেলে ঘর থেকে বের হন। অন্ধকারে চোর সন্দেহে তাঁরা রাসেলকে ধরে ফেলেন। এ সময় রাসেলের সঙ্গে তাঁদের হাতাহাতি ও তীব্র ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে জামাইয়ের গুরুতর আঘাতে ঘটনাস্থলেই ঢলে পড়েন শ্বশুর সিদ্দিকুর রহমান। পরে উপস্থিত স্থানীয়রা তাকে মৃত ঘোষণা করেন।
​ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী রাসেলকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। আহত অবস্থায় অভিযুক্ত রাসেলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অটোরিকশার ব্যাটারি চুরির চেষ্টা ও ধস্তাধস্তির জেরে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির সময় উপর্যুপরি আঘাতে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে জানা যায় অভিযুক্ত ব্যক্তি নিহতেরই জামাই।
​ওসি আরও উল্লেখ করেন, আটক অভিযুক্ত রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker