সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসে রুফটপ সোলার ও সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে মতবিনিময়

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ বার

​
নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ এবং বেসরকারি ‘Service Provider’ তালিকাভুক্তির বিষয়ে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দিকে সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান।
​আলোচনা সভায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে জেলা পর্যায়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য বেসরকারি ‘Service Provider’ নির্বাচন ও তালিকাভুক্তির সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অভিন্ন পদ্ধতিতে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ‘Service Provider’ তালিকাভুক্তির জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
​সভায় রুফটপ সোলার সিস্টেম স্থাপনে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ, সৌরবিদ্যুৎ ব্যবহারের নানাবিধ সুবিধা, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। একই সঙ্গে সাধারণ গ্রাহকদের মাঝে সোলার ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং এ খাতের প্রসারে অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভাপতির বক্তব্যে সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ওয়ালিউর রহমান বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” সাধারণ গ্রাহকদের সোলার ব্যবহারে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ও আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

​মতবিনিময় সভায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান, গ্রাহক সদস্য, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker