সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার

​নিজস্ব প্রতিবেদক,রূপকথা টিভি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে চার জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পদ্মা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

​অভিযান সূত্রে জানা যায়, সোমবার হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল এবং ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের অপরাধে চারজনকে আটক করা হয়।

​দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মজলিসপুর গ্রামের মো. আলী মিস্ত্রি (২৬) ও মো এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চালা গ্রামের গফফার হোসেন (৪০) এবং লুৎফর হোসেন (৩৫)। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
​অভিযানে জব্দ করা প্রায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম এবং হরিরামপুর থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে হরিরামপুর ​উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বললেন , মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে এবং জাতীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker