মোঃ শাহ আলম, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদযাপিত হয়েছে। “হাত ধোয়ার নায়ক হন” (Be a Hand Washing Hero) প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আজ ২৮ অক্টোবর ২০২৬, বুধবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলা উপ সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন- উল- হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাইনুল কবীর, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌহিদ আহমেদ,বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, জিয়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান, চকমিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়া শেখানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও রোগব্যাধি থেকে মুক্ত থাকতে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে