সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার

সোহরাব হোসেন ,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৬ জানুয়ারি) দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আ: হান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো.তৌহিদুর রহমান,ইসলামী ব্যাংক সিংগাইর শাখার ম্যানেজার মো.রমজান আলী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আতাউর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান মো. জিল্লুর রহমান,পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাগর, উপজেলা মহিলা দলের সভাপতি রিপন আক্তার, সাবেক পৌর কাউন্সিলর নুরে আলম বাবুল প্রমুখ।
মোট ১৩ টি ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করে। এর মধ্যে আকর্ষণীয় ছিল “যেমন খুশি তেমন সাজো”।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker