শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত: খোলা আকাশের নিচে নিঃস্ব পরিবার

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩১ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: ৬ মে,২০২৬।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে পূর্ব ছনকা (জজ মিয়ার পাড়) গ্রামে মোঃ জনি মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবারটি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে জনি মিয়ার টিনশেড ঘরের বৈদ্যুতিক ত্রুটি (শর্ট সার্কিট) থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘরের ভেতর থেকে কোনো আসবাবপত্র বা মূল্যবান মালামাল বের করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা এগিয়ে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী জনি মিয়া জানান, আগুনে তার ঘরের একটি ফ্রিজ, টেলিভিশন, আলমারি (ওয়ার্ডরোব), মোবাইল ফোন, আসবাবপত্র, লেপ-তোষক এবং প্রয়োজনীয় কাপড় ও খাদ্যদ্রব্য পুড়ে গেছে। এছাড়া ঘরে রক্ষিত নগদ ৫২ হাজার টাকাও আগুনের গ্রাসে চলে গেছে। তিনি জানান, সব মিলিয়ে তার প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন।

​এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে পরিবারটির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি তাদের মানবিক সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করার পরামর্শ দিয়েছি।”

এ বিষয়ে ​সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লা জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত আবেদন পেলে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker