শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

ঘিওরে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে মাটির ভাঙা রাস্তা মেরামত করেন এলাকাবাসী

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১২৮ বার

আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একটি মাটির ভাঙা রাস্তা মেরামত করেছেন এলাকাবাসী। আজ শনিবার, ২৫ জুলাই, সকালের দিকে প্রায় ১০০ মিটার বাঙ্গালা পূর্ব পাড়ায় বাঙ্গালা ধামশ্বর সংযোগ সড়কের মেরামত কাজ শুরু করেন পয়লা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের জনসাধারণ। এ সময় ১নং পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, তেরশ্রী ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ সাইফুল ইসলাম লাবলু, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রায় ১০০ মিটার বাঙ্গালা ধামশ্বর সংযোগ সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে কয়েকটি ইউনিয়নসহ এলাকার কয়েকটি গ্রামের মানুষ ঘিওর বাজার, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে। রাস্তাটি এতটাই নাজুক যে একটা প্রসূতি এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় যানবাহনের ঝাঁকুনিতে প্রসব বেদনা শুরু হলে এখানেই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে । রাস্তাটির কাজের টেন্ডার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করায় বৃষ্টিতে রাস্তাটির আরও নাজুক অবস্থার সৃষ্টি হয়। তাই জনসাধারণের দুর্ভোগ লাঘবে চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন ও এলাকাবাসী বালু মাটি ফেলে রাস্তাটি মেরামত করে জনসাধারণের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নিয়েছেন এবং কাজ শুরু করেছেন।

স্থানীয়রা বলেন, বর্তমানে এ রাস্তা দিয়ে চলাচল অনুপযোগী হয়ে গেছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, দ্রুত এ রাস্তাটির মেরামত কাজ করা হলে অত্র অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হবে।

উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম বলেন, বাঙ্গালাগ্রামবাসী নিজ উদ্যোগে এ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এ রাস্তায় আরও বেশ কিছু কাজ প্রয়োজন। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব যাতে রাস্তাটির সাময়িক মেরামত করে দেওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker