সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

​দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫১ বার

​নিজস্ব প্রতিবেদক, দৌলতপুর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​আজ বুধবার (১২ই রবিউল আউয়াল) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রফেসর সত্যজিৎ দত্তের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ নিয়ামত উল্লাহর সঞ্চালনায় পবিত্র ১২ই রবিউল আউয়ালের গুরুত্ব, তাৎপর্য, মহত্ত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বিশদ আলোচনা করেন প্রভাষক তোফিজ উদ্দিন বুলবুল, শাহানুর ইসলাম, মুণিরা খানম, সৈয়দ আদম আলী এবং তানিয়া আফরোজ মিতা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন এবং সাবেক প্রভাষক লুৎফর রহমান। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান ও আহ্বায়কের দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম খান আলোক।

​আলোচনা সভা শেষে হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker