সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

বৃত্তি পেলেই সপরিবারে কক্সবাজার, ট্যালেন্টপুলে নেপাল ভ্রমণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার

নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি অর্জনে উৎসাহিত করতে কক্সবাজার ও নেপাল ভ্রমণের পুরস্কার ঘোষণা করেছেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. ফেরদৌস রহমান (বিএসসি)। সাধারন বৃত্তি অর্জন করলে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার ভ্রমণের বিমানের টিকিট এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেলে নেপাল ভ্রমণের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। সভায় ফেরদৌস রহমান বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহযোগিতায় বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাজেম আলীর সভাপতিত্বে সভায় সহকারী শিক্ষক মো. মনজুর রহমান, মো. ফরহাদ হোসেন, মো. জহিরুল ইসলাম, আশরাফ হোসেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. লুৎফর রহমানসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ফেরদৌস রহমান বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker