মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:
“শিক্ষকতা পেশা: সম্মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (৫ই অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকায় দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষকতার মর্যাদা রক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের যৌথ প্রচেষ্টার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়।
উপস্থিত বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা ।
অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাইনুল কবীর।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সরকারি পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ , প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খান প্রমুখ।