সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

বিশেষ শিক্ষা শেষে মূলধারায় ফিরছে মানিকগঞ্জের ছয় শিক্ষার্থী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার

নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা অর্জন করে স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরছে মানিকগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। আগামীতে তারা সাধারণ স্কুল ও মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করবে। এ উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ে তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা দুইটায় বিদ্যালয়ের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। মানিকগঞ্জ প্রেসক্লাব ও মানিকগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ এবং মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাফরোজা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদক মিজানুর রহমান খান, সহকারী ফিজিওথেরাপিস্ট মোছা. তানিয়া সুলতানা এবং অভিভাবক রোমেজা আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, তাদের প্রতিভা বিকাশ এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker