সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় ফিটনেসবিহীন বাস ও অতিরিক্ত ভাড়ার নৈরাজ্য: সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের স্মারকলিপি পেশ

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১০৪ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফিটনেসবিহীন বাস চলাচল, অতিরিক্ত ভাড়া আদায় এবং লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্যে চরম দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে এগারো টার দিকে এসব অনিয়ম ও জনদুর্ভোগের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. অনিক ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

​স্মারকলিপিতে সাটুরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াতের করুণ চিত্র তুলে ধরে বেশ কিছু গুরুতর অভিযোগ ও দাবি জানানো হয়।

সাটুরিয়ার উপজেলার বিভিন্ন সড়কে নিয়মিত চলাচল করছে ফিটনেসবিহীন বাস, মিনিবাস ও লেগুনা, যার ফলে প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।

​অতিরিক্ত ভাড়া আদায়: সরকারের নির্দিষ্ট নির্দেশনা অমান্য করে বাস মালিক ও শ্রমিকরা শিক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এর প্রতিবাদ করলে শিক্ষার্থীদের চরম দুর্ব্যবহার এবং বাস থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনার শিকার হতে হয়।
​লাইসেন্সবিহীন চালক ও অপ্রাপ্তবয়স্ক হেল্পার: বেশিরভাগ বাস ও লেগুনার চালকদের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। এমনকি অপ্রাপ্তবয়স্ক হেল্পার ও বালকরা গাড়ি চালাচ্ছেন, যা যাত্রীদের চরম ঝুঁকিতে ফেলছে।

​শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা: সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ, সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং বাসের ভেতরে শিক্ষার্থীদের সাথে প্রতিনিয়ত অশালীন আচরণ করা হয়।

​প্রধান দাবি ও প্রস্তাবনা:
শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের জন্য কয়েকটি জরুরি দাবি উত্থাপন করা হয়েছে:
​অবিলম্বে সাটুরিয়া উপজেলার সকল ফিটনেসবিহীন বাস, মিনিবাস ও লেগুনা চলাচল বন্ধ করা।
​শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া (হাফ পাস) কার্যকর করা।
​লাইসেন্সধারী চালক দ্বারা যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং অপ্রাপ্তবয়স্ক চালক ও হেল্পারদের অপসারণ।
​সাটুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণ।

​স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. অনিক ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন অত্যন্ত আন্তরিক। ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালতসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​স্মারকলিপি প্রদানকালে সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম , সিনিয়র সহ-সভাপতি আল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
​এলাকাবাসীর জীবন রক্ষার্থে এবং শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমনটাই জোরালো প্রত্যাশা ভুক্তভোগী শিক্ষার্থী ও সচেতন মহলের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker