নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর বটতলা বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ) দুপুর ১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সুপারিনটেনডন্ট অব ড্রাগস মোহা. ফয়সাল ফুয়াদ চৌধুরীর নেতৃত্বে এবং ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ইসলামের পরিচালনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ঘিওর বটতলা বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন ওষুধের দোকানে এ সময় অভিযান চালিয়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (খ), (গ) ও (ঘ) উপধারার লঙ্ঘনজনিত অপরাধে মোট চারটি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ও জরিমানার পরিমাণ হলো:
হেনা ফার্মেসি: ১৫,০০০ টাকা,ইকবাল ফার্মেসি: ৩,০০০ টাকা,মাষ্টার ফার্মেসি: ২,০০০ টাকা ও মাইদা ফার্মেসি: ১,০০০ টাকা।
অভিযান শেষে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।