মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি ২০২৬: দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজে নজিরবিহীন বিপর্যয়, পাস মাত্র ১৩.৫৪ শতাংশ ঘিওরে মোবাইল কোর্টে ৪টি ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা সাটুরিয়ায় ওজনে কারচুপি ও অনিয়ম: ‘নিউ মঙ্গল বেকারি’কে ৩৫ হাজার টাকা জরিমানা মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাটুরিয়ায় ওজনে কারচুপি ও অনিয়ম: ‘নিউ মঙ্গল বেকারি’কে ৩৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করার অপরাধে ‘নিউ মঙ্গল বেকারি’কে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ) দুপুর ১টায় সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত মানদণ্ড লঙ্ঘন ও ওজনে কারচুপির অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আইন অমান্য করার দায়ে নিউ মঙ্গল বেকারির মালিক মোজাম্মেলকে (৫০) ৩৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker