শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : “নদী ভাঙ্গন ঠেকাও পাটুরয়িা লঞ্চঘাট,ফেরিঘাট ও এলাকাবাসীকে বাঁচাও” দাবীতে দাসকান্দি হতে নয়াকান্দি পর্যন্ত দ্রুত নদী ভাঙ্গন প্রতিরোধ ও প্রতিকার চেয়ে পাটুরিয়া ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পাটুরিয়া ঘাট এলাকা থেকে আরসিএল চৌরাস্তা মোড়ে এসে পৌঁছালে সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এই সময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার উপস্থিত হয়ে নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন পান্নু খান বলেন, গত বর্ষা মৌসুমে পাটুরিয়ার সবকটি ফেরিঘাটসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা যমুনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়ে। ভাঙন ঠেকাতে বাঁশ, কাঠ ও বালুভর্তি বস্তা ফেলে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও তা কার্যকর হয়নি। এতে বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নদীতীর সংরক্ষণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পাটুরিয়া এলাকায় আবারও ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। নদীর তীর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন ।

এই সময় আরও বক্তব্য রাখেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন পান্নু খান, প্রাক্তন মেম্বার নিহাজ উদ্দিন, সাত্তার মল্লিক, নিজাম তালুকদার, আতোয়ার রহমান, হক মাতাব্বর,নুরুল ইসলাম,মো: বিল্লাল হোসেন,মো: নুরুল ইসলাম তুষার, তাপস খান ও কবির হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker