নিজস্ব প্রতিবেদক
ঝড়ো বাতাসের কারণে দেশের গুরুত্বপূর্ণ আরিচা–কাজিরহাট ও পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল সাময়িকভাবেএক ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। এতে ঈদে ঘরে ফেরা হাজারো যাত্রী ঘাটে এসে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন।মাঝ নদীতে যাত্রীবাহী দুটি ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও খানজাহান আলী নিরাপত্তার স্বার্থে নোঙর করে রাখা হয়েছিলো।
বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাটুরিয়া ঘাটে ৬টি ফেরি— শাহ পরান, শাহ মখদুম, এনায়েতপুরী, ক্যামেলিয়া, বনলতা ও মতিউর রহমান এবং দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি— ভাষা শহীদ বরকত, ঢাকা, গোলাম মাওলা, কুমিল্লা, বাইগার, কেরামত আলী ও হাসনাহেনা পন্টুনে বেঁধে রাখা হয়েছিলো।
এদিকে এক ঘন্টা ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের ভিড় বাড়েছে। পরিবার-পরিজন নিয়ে ঘরে ফেরার অপেক্ষায় থাকা মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম জানান, ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল এক ঘন্টা বন্ধ রাখার পর পুনরায় শুরু করা হয়েছে ।