শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় অনাবাদি জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে দুই দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

​বুধবার (৮ এপ্রিল) সকালে সাটুরিয়া উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ড. মোছাঃ মমতাজ সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক আশরাফুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার তারেক মাহমুদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার মৌসুমী তন্নী।

​প্রশিক্ষণে কৃষি কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেই লক্ষ্য বাস্তবায়নে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাড়ির পাশের খালি জায়গায় বিষমুক্ত শাক-সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে, যা পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করবে।এ ছাড়া চাষাবাদের আধুনিক প্রযুক্তি ও সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

​দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বিভিন্ন উন্নত জাতের সবজি বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker