মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের দৌলতপুর থানা সদরের দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব এস এ জিন্নাহ কবীর।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় সংসদ সদস্য বলেন,
”ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের এবারের শারদীয় দুর্গাপূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ। প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ ও দলীয় নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপশক্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধান অতিথি মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন – কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা মিলন হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দৌলতপুর সার্বজনীন কালী মন্দির ও দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুল ও ব্যানারের মাধ্যমে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।