শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়–মানিকগঞ্জে বিমানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে আইনজীবী ও বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার(২৮ এপ্রিল ) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে থেকে কোনো লাভ নেই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানিকগঞ্জকে একটি উন্নত জেলায় পরিণত করতে হবে। তিনি বলেন, “অনেকে আমাকে ভোট দিয়েছেন, আবার অনেকেই দেননি—তবে আমি সকলের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”
আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক অসহায় মানুষ অভিযোগ করেন যে তারা যথাযথ আইনি সহায়তা পান না। এ ধরনের অভিযোগ দূর করতে আইনজীবীদের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যাতে অসহায় মানুষ বলতে পারে আইনজীবী ও বিচারকরাই এখন তাদের ভরসার জায়গা।
আলোচনা সভা শেষে মন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ডাকবাংলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহারসহ অন্যান্যরা।

এর পর দুপুর দুইটার দিকে সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে ধলেশ্বরী নদী ভাঙ্গন রোধে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন।
এই সময় তিনি বলেন ১৭ বছরের দুর্নীতি, ধ্বংস, অপকর্ম, জঞ্জাল, দূর করতে একটু সময় লাগবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত জনগণের জন্য, দেশের জন্য, কাজ করে যাচ্ছেন। আপনারা সরকারকে সহযোগিতা করুন আমরা সবাই মিলে এক স্বপ্নের বাংলাদেশ গড়বো।তিনি সবাইকে স্থানীয় নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker