শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২১ বার

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন: মোঃ রাজিব হোসেন (২৩) ও
সুলতানা বেগম (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো’র তত্ত্বাবধানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। রাত ১০:০৫ ঘটিকার সময় সাটুরিয়ার গোপালপুর এলাকার রাজিয়া বেগমের বসত বাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।
​এ সময় তল্লাশি চালিয়ে আসামি রাজিব হোসেনের কাছ থেকে ৩০ পিস এবং সুলতানা বেগমের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজিব হোসেনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন ধারায় ২টি এবং সুলতানা বেগমের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। তারা এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
​জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker