নিজস্ব প্রতিবেদক, ১ মে, ২০২৬।
মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম মিতরা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ অনিক হোসেন ওরফে আলামিন (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকূত অনিক হোসেন ওরফে আলামিন মানিকগঞ্জ সদর থানার পূর্ব মিতরা গ্রামের আঃ কাদেরের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো’র তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই মোঃ আতাউর রহমানের নেতৃত্বে ডিবি’র একটি চৌকস দল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯:৫০ ঘটিকায় সদর থানাধীন পশ্চিম মিতরা এলাকায় সারোয়ারের ইট ভাটাগামী কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৯৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত অনিক হোসেন একজন পেশাদার মাদক কারবারী। তার বিরুদ্ধে এর আগেও মানিকগঞ্জ সদর থানায় ০২ টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান:”মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় আরও একটি মাদক মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।”