রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৫ বার

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (০৫ মে) রাত ৮টার দিকে উপজেলার বালিয়াটি মহাশ্মশান ঘাটের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন, সুব্রত সাহা পল্টু (৪০), পিতা- সেন্টু সাহা ও মো. রাসেল (৩৫), পিতা- মো. আ. রহমান।
উভয়ই সাটুরিয়া থানার বালিয়াটি এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে , সাটুরিয়া থানার এসআই মো. এছকান্দার আলী সরদারের নেতৃত্বে মঙ্গলবার রাতে একটি দল বিশেষ অভিযানে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে, বালিয়াটি মহাশ্মশান ঘাট এলাকায় মাদক কেনাবেচা করার সময় পুলিশ ঘটনাস্থলে থেকে পালানোর চেষ্টাকালে ওই দুই ব্যক্তিকে আটক করে।
​পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করে সুব্রত সাহা পল্টুর কাছ থেকে ২ গ্রাম (২০ পুরিয়া) এবং মো. রাসেলের কাছ থেকে ১ গ্রাম (১০ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৩ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এ বিষয়ে ​সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, এই ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ০৮(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২)। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker