শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় খাল খনন প্রকল্পের উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় “দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির অংশ হিসেবে গাজীখালী নদীর সংযোগ হতে ৭ কিলোমিটার দৈর্ঘ্য চন্দ্রখালী খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​ সোমবার (১১ মে) বিকেল ৬ টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় গাজীখালী নদীর সংযোগ হতে চন্দ্রখালী খাল খনন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।এতে ২০২৫-২০২৬ অর্থ বছরের এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিস্ আফরোজা খানম রিতা, এমপি।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান,সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নে এই খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।পুনঃখনন” কর্মসূচির অংশ হিসেবে গাজীখালী নদীর সংযোগ হতে ৭ কিলোমিটার দৈর্ঘ্য চন্দ্রখালী খালে প্রাক্কলিত মাটির কাজের পরিমাণ ধরা হয়েছে ৩০,০৬,০১২ ঘনফুট।ব্যায় হবে মোট ২,৮৩,২৭,৬২৩/- (দুই কোটি তিরাশি লক্ষ সাতাশ হাজার ছয়শ তেইশ) টাকা। ​প্রকল্পটিতে মোট ৬৫৪ জন উপকারভোগী শ্রমিক কাজ করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৪০ কর্মদিবসের এই প্রকল্পে শ্রমিকদের মজুরি বাবদ মোট ১,৪০,৭১,৮৬৯/- টাকা ব্যয় করা হবে। এছাড়া নন-ওয়েজ কস্ট হিসেবে ১,৪২,৫৫,৭৫৪/- টাকা এবং সর্দার ভাতা হিসেবে ২,০০০/- টাকা বরাদ্দ রয়েছে।আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বালিয়াটি ইউনিয়ন পরিষদের সদস্য মো: বিনোদ আলী এই প্রকল্প কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

​ এই খাল খনন প্রকল্পের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং অতিদরিদ্র মানুষরা সরাসরি আর্থিক সুবিধা পাবেন। স্থানীয় প্রশাসন নিয়মিতভাবে কাজের গুণগত মান পর্যবেক্ষণ করবে বলে নিশ্চিত করেছে।

​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি কাজে সেচ সুবিধা নিশ্চিত করতে এই খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker