শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.25277779, 0.25277779); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম-এর সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন, সাটুরিয়ার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
​নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম সভায় উপস্থিত সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রশাসনকে সহায়তা করার জন্য সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এই সময় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি হাসান ফয়েজী,আনোয়ার হোসেন, সোহেল রানা খান, প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান, আপেল মাহমুদ চৌধুরী ও আব্দুস সালাম শফিক।
এ ছাড়া ​সভায় সাটুরিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা নবাগত ইউএনও-কে স্বাগত জানান এবং এলাকার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা প্রশাসনের প্রতিটি ভালো কাজের সাথে থেকে এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
​অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগত সকল সংবাদকর্মীকে ধন্যবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker