শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫ বার

নিজস্ব প্রতিবেদক

“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের গুরুত্বও তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল বাতেন, জেলা তথ্য অফিসার মো. নূর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও ব্রিফিংয়ে অংশ নেন।
ব্রিফিং শেষে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker