শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ব্রি ধান-১০২ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৫ বার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২০২৬ বোরো মৌসুমে উচ্চফলনশীল ব্রি ধান-১০২ জাতের প্রদর্শনী প্লটের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের আয়োজনে ধানকোড়া ইউনিয়নের সটুরিয়া গ্রামে এ কর্মসূচি পালিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা খান, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: কাইয়ুম চৌধুরী এবং মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ।

​ব্রি গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান ড. মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: তানিয়া তাবাসসুম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোসাম্মদ শামসুন্নাহার, সাটুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তাহমিনা শহীদ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার তারেক মাহমুদ ও মৌসুমী তান্নী।

​প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মোঃ আব্দুর রহিম বলেন, “ভাতের পুষ্টিগুণ বজায় রাখতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও উচ্চফলনশীল ব্রি ধান-১০২ চাষাবাদ বাড়ানো প্রয়োজন। তবে কৃষকদের মনে রাখতে হবে যে, অতিরিক্ত সার প্রয়োগ করলেই ফলন ভালো হয় না। তাই মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শ গ্রহণ করতে হবে।”
​তিনি আরও যোগ করেন, “ভুট্টার মতো রাক্ষসী ফসলের পরিবর্তে সবজি, পেঁপে বা উচ্চমূল্যের ফলনশীল ফসল আবাদে কৃষকদের মনোযোগী হতে হবে।”

​পার্টনার (PARTNER) প্রকল্প ও ব্রি অঙ্গ-এর অর্থায়নে এবং সাটুরিয়া উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মাঠ দিবসে এলাকার বিপুল সংখ্যক কৃষক ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। উচ্চফলনশীল এই জাতটি এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker