শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ভ্যানচাকার ওড়নায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

​মানিকগঞ্জের সাটুরিয়া বড় ব্রিজের ঢালে ইঞ্জিনচালিত ভ্যান গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে রুপা (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

​নিহত রুপা সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের চামুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী সৌদি আরব প্রবাসী এবং তার শ্বশুরবাড়ি শিবালয় উপজেলার উথুলী এলাকায়। রুপা তার বাবার বাড়িতে থেকে হান্দুলিয়া ক্যাডেট মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রুপা তার দেড় বছরের শিশু সন্তানের জন্য ওষুধ এবং বাবা-মায়ের জন্য কেনাকাটা করে ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে সাটুরিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি সাটুরিয়া বড় ব্রিজের ঢাল দিয়ে নামার সময় অসাবধানতাবশত তার গলার ওড়নাটি চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে পাঠালে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

নিহত রুপার দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। কেনাকাটা শেষে হাসিমুখে বাড়ি ফেরার পথে এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তার শিশু সন্তানের কান্নায় উপস্থিত লোকজনের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
​এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker