সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জে মন্ত্রী রিতার বাবা সাবেক মন্ত্রী মুন্নু’র কবর জিয়ারত

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৭ বার

নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার বাবা সাবেক মন্ত্রী ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুণার রশিদ খান মুন্নু’র কবর জিয়ারত করেছেন মানিকগঞ্জে বিএনপি দলীয় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত জেলা কমিটির নেতারা ।

শুক্রবার( ১২ জুন) বিকেলে বাদ আছর ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের গিলন্ড এলাকায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁরা পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশ নেন ।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির জেলা পেশাজীবী দলের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী শিপলু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওহাব মীর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসান মিয়া প্রধান, সহসভাপতি মনির হোসেন ও মির্জা লাবনী, সহসাধারণ সম্পাদক শাহজাহান এবং সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী খোকনসহ অন্যান্য নেতারা ।

উল্লেখ্য, গত ১৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ৫১ সদস্যবিশিষ্ট মানিকগঞ্জ জেলা কমিটি অনুমোদন করে ।

কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত জেলা কমিটির নেতারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker