শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

পাটুরিয়ায় বিপুল ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭ বার

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭ জুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ইয়াবাসহ মোছা. চম্পা খাতুন (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১৭ জুন) রাত ৮ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন।

গ্রেপ্তারকৃত মোছা. চম্পা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর থানার মশিন্দা শিকারপাড়া আলিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার মিরপুরের কল্যাণপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বেলা ১১টার দিকে র্যাব-৪, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় চম্পা খাতুনকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজতে লুকিয়ে রাখা ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে পাটুরিয়া ঘাটে আনা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

র্যাব আরও জানায়, চম্পা খাতুন দীর্ঘদিন ধরে ঢাকা জেলার ধামরাই, সাভার ও আশুলিয়া এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker