শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

হরিরামপুরে ব্র্যাকের জীবন দক্ষতা সেশনের প্রথম পর্ব সম্পন্ন,কিশোরীদের মাঝে সনদ বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২২ বার

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরে কিশোরীদের আত্মবিশ্বাস,নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত ‘জীবন দক্ষতা’ সেশনের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় উপজেলার
সোনাকান্দর গ্রামের আজিজ বিশ্বাস মেম্বারের বাড়ীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​সমাপনী অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল ‘স্বপ্নসারথি’ দলের কিশোরী সদস্য ও তাদের অভিভাবকেরা।

সেশন সফলভাবে শেষ করায় উপস্থিত অতিথিরা অংশগ্রহণকারী কিশোরীদের হাতে সনদপত্র তুলে দেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সোনাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা খানম এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুর আজিজ বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা কিশোরীদের মানসিক ও সামাজিক বিকাশে ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

​প্রশিক্ষণ নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কিশোরীরা জানায়,এই জীবন দক্ষতা বিষয়ক সেশনটি তাদের ব্যক্তিগত বিকাশ,অধিকার সচেতনতা এবং ভবিষ্যতের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দারুণভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে।

​আয়োজক সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়,কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং একটি নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অধীনে এই ধরণের সচেতনতামূলক ও দক্ষতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker