সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সাটুরিয়া উপজেলার স্থানীয় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৩ জুন) দুপুর ১২টার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন, সাটুরিয়া এবং জেলা পরিষদ, মানিকগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান এডভোকেট।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এ ছাড়া বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলার বিএনপির নেতা আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন,আবুল বাশার সরকার, সাটুরিয়া প্রেসক্লাবের সেক্রেটারি হাসান ফয়জী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সহায়তা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং নারীদের স্বনির্ভর হতে অগ্রণী ভূমিকা পালন করবে।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেল পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল রহমান,সাটুরি উপজেলার বিএনপির নেতা আব্দুর রহমান, যুবদলের নেতা আমির হামজা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা পরিষদের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।