মানিকগঞ্জ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেওয়া অনন্য উদ্যোগ ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সাটুরিয়া উপজেলার ধুল্যা এলাকার গোলড়া-সাটুরিয়া রাস্তায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান এডভোকেট।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর এই ২৫ কোটি বৃক্ষরোপণ মহৎ উদ্যোগকে সফল করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।