সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৬ সালের ১হাজার ১ শত ২৩ জন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
২৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।” তিনি পরীক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ করতে উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাউদ জামান,বিএনপি নেতা আব্দুর রহমান, যুবদলের নেতা আমির হামজা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।