শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্য প্রতিটি শিশুর পুষ্টি ও সুস্থতা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৪ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনিরুজ্জামান।

​রোববার সকাল ৮ টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মা-বাবাদের ভিড় জমতে দেখা যায়। অত্যন্ত সুশৃঙ্খলভাবে কেন্দ্রে আসা শিশুদের স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ক্যাম্পেইন চলাকালীন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকেরা জানান, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুঝুঁকি কমিয়ে আনতে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনিরুজ্জামান জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কোনো শিশু যেন এই জীবনরক্ষাকারী ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।জাতীয় এই কর্মসূচি সফল করতে তিনি অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker