শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৩ বার

মানিকগঞ্জ প্রতিনিধি ,

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) ভোরে শিবালয় উপজেলার ধুতরাবাড়ী এলাকার ৪ নম্বর ফেরিঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশির চেষ্টা করলে সেটি দ্রুত পালানোর উদ্দেশ্যে পুলিশি মাইক্রোবাসসহ সড়কে থাকা কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। পরে ফেরিতে ওঠার চেষ্টা করলে পিকআপটি পল্টুনে আটকে যায়। এ সুযোগে গাড়িতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ পাঁচজনকে আটক করে। তবে চক্রটির আরও দুই থেকে তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে একত্রিত হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের ড্রাইভারের আসনের নিচে তল্লাশি চালিয়ে চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আবুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা এবং এরশাদ, হামিদুল বিশ্বাস ও আবুল কালামের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker