শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় প্লাস্টিক বোতলে নাইট্রোজেন গ্যাস বিস্ফোরণ, যুবক গুরুতর আহত

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৮ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অসাবধানতাবশত প্লাস্টিকের বোতলে বহন করার সময় নাইট্রোজেন গ্যাস বিস্ফোরণে আব্দুল খালেক (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আহত আব্দুল খালেক উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের রাইল্যা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। বর্তমানে তিনি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাটুরিয়া বাজারের মোবাইল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আব্দুল খালেক সাটুরিয়া বাজারের ‘মোল্লা ফার্মেসি’ থেকে একটি প্লাস্টিকের বোতলে ৪ শত টাকা দিয়ে নাইট্রোজেন গ্যাস ক্রয় করেন। গ্যাসভর্তি বোতলটি ডান হাতে করে নিয়ে মোবাইল মার্কেটের সামনে যাওয়ার সময় হঠাৎ করেই তা প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় প্লাস্টিকের বোতলটি ছিন্নভিন্ন হয়ে তাঁর ডান হাত রক্তাক্ত জখম ও গুরুতর ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা দ্রুত তাঁকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে নিয়ে যান।

​হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুল খালেক জানান, দেশজুড়ে চলমান অত্যাধিক গরম থেকে সাময়িক রক্ষা পাওয়ার বা শরীর ঠান্ডা করার উদ্দেশ্যে তিনি ওই দোকান থেকে ৪ শত টাকা দিয়ে গ্যাসটি কিনেছিলেন। কিন্তু প্লাস্টিকের বোতলে এটি বহন করলে যে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, তা তাঁর জানা ছিল না।

​এ বিষয়ে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনায় আহত ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ডান হাতে গুরুতর জখম হয়েছে।

​এদিকে, একটি সাধারণ ফার্মেসিতে কীভাবে বা কী উদ্দেশ্যে এই উচ্চচাপের নাইট্রোজেন গ্যাস খোলা প্লাস্টিকের বোতলে বিক্রি করা হচ্ছিল এবং এই বিস্ফোরণের পেছনে মূল কারণ কী, তা খতিয়ে দেখছেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker