শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি গ্রামীণ উন্নয়ন: মানিকগঞ্জের জেলা প্রশাসক

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৪ বার

নিজস্ব প্রতিবেদক।

“দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। আধুনিক, আত্মনির্ভরশীল ও টেকসই গ্রাম গড়ে তুলতে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। একই সাথে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”
​‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এসব কথা বলেন। এ সময় তিনি পল্লী উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত সরকারি অফিস ভবনের হলরুমে এই আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মো. সারওয়ার আলম, পিপিএম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা ফারহানা ফেরদৌসী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপপরিচালক এ. এইচ. সাইফুর রহমান।
​এছাড়াও বিআরডিবির মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. আওলাদ হোসেন এবং পুটাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহানসহ স্থানীয় সুধীজন ও জনপ্রতিধিবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
​অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়নের বিভিন্ন দিক, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম এবং টেকসই গ্রামীণ উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
​উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker