শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৭ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় সুফিয়া (৫০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী মো: ইসমাইল হোসেনকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ বেপারী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারটিতে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে সুফিয়া খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে গুঞ্জন শুরু হয়। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইসমাইল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

​এদিকে নিহতের ঘটনাটিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যেই পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহতের ছেলে ইসরাফিল (২৫) দাবি করেন, “আমার মা দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। তিনি আত্মহত্যা করেছেন।”
​তবে ছেলের এই দাবি নাকচ করে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের বড় ভাই রমজান আলী। তিনি অভিযোগ করে বলেন, “আমার বোন কোনো অবস্থাতেই আত্মহত্যা করেনি, তাকে পিটিয়ে ও শ্বাসরোধে মেরে ফেলা হয়েছে। আমি আমার বোনের এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
​এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, নিহত গৃহবধূর হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় আনা হয়েছে।
​তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker