শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

পাঠদানের পূর্বে শিক্ষকদের নিজেদের প্রস্তুত হতে হবে: সাটুরিয়ায় ইউএনও

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৯ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

“শিক্ষাপ্রতিষ্ঠানের আসল প্রাণ হলো শিক্ষার্থীরা। শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের পাঠদানের পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষকেরা নিজেরা সুশিক্ষিত ও প্রস্তুত হয়ে শিক্ষার্থীদের পাঠদান করালে তবেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হবে।”

​বুধবার (৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
তিনি আরও বলেন, “শিক্ষকদের কেবল সিলেবাস শেষ করলেই চলবে না, বরং প্রতিটি শিক্ষার্থী যেন অধ্যায়টি সঠিকভাবে অনুধাবন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে।”

​বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোঃ শরিফুল ইসলাম। সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, নতুন রাস্তা নির্মাণ, ছাত্রীদের নিয়মিত উপস্থিতি, পঠন-পাঠনের মান বৃদ্ধি এবং নতুন ভবনের জায়গা নির্ধারণসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ,​সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন,​সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার,​উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ তানিয়া তাবাসসুম,
​উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ,
​উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও মো. জাহাঙ্গীর আলম জিকু,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম।
​ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসীন উজ্জামান এবং যুবদল নেতা শাহিন আজাদ বিপ্লব ও আমীর হামজা।
​এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​সভায় উপস্থিত শিক্ষকেরা শিক্ষার মান ধরে রাখতে এবং ছাত্রীদের মেধার বিকাশে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker