শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলা চাষের উপকরণ বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৭ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তুলা চাষের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তুলা উন্নয়ন বোর্ড, ঢাকা জোনের আয়োজনে উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে (সাভার বাজার ইউনিট) এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তুলা উন্নয়ন বোর্ড ঢাকা অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ গাজী মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা: তানিয়া তাবাসসুম, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রাক্তন উপপরিচালক কৃষিবিদ মো: মোজাফফর হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কদ্দুস খান মজলিস মাখন এবং বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আব্দুল হাই ও স্থানীয় কৃষকরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি ২০২৬-২৭ মৌসুমে সাটুরিয়া উপজেলায় মোট ১০৮ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার তুলা চাষের পরিধি বাড়াতে এবার মোট ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে।

ইউনিট অফিসার পুলক গোস্বামী বলেন, গত বছরের তুলনায় চলতি বছর উপজেলায় তুলা চাষির সংখ্যা এবং আবাদি জমির পরিমাণ বাড়বে এবং অনেক চাষিরা নিজ খরচে তুলা চাষের উদ্যোগ নিচ্ছে।

কর্মসূচীর আওতায় মাঠপর্যায়ে প্রতি জন চাষিকে তুলা চাষের জন্য বিনামূল্যে জনপ্রতি প্রতি ৬০০গ্রাম উন্নত জাতের তুলা বীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি এমওপি সার এবং বোরনসহ প্রয়োজনীয় বালাইনাশক বিতরণ করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন,সাটুরিয়া উপজেলাকে তামাকমুক্ত উপজেলা করতে তুলা চাষের কোন বিকল্প নেই।দেশের বস্ত্র শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলার আমদানি নির্ভরতা কমাতে সরকার চাষিদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এই প্রণোদনা প্রান্তিক চাষিদের উৎপাদন খরচ অনেক কমিয়ে আনবে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করবে। সেই সাথে তুলাসহ বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদন করে সাটুরিয়া উপজেলা থেকে তামাক চাষ চিরতরে বন্ধ করার আহ্বান জানান তিনি।

এ সময় সুবিধাভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker