শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দৌলতপুরে প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৭৭ বার

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগ এনে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​১৪ ই জুলাই (মঙ্গলবার) দুপুর ১ টায় বিদ্যালয় প্রাঙ্গণের সামনে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ অভিভাবকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগী অভিভাবক বাবুল হোসেন বলেন -এই প্রধান শিক্ষক আমার মেয়ের টিসি আনতে গেলে দেয়না ওনি আমার কাছে থেকে ৭০০ টাকা টিসি বাবদ নিয়েছে।তবু আমাকে বহু হয়রানি করছে আমি এর উপযুক্ত বিচার চাই।

এবিষয়ে আরেক ভুক্তভোগী চাঁন মিয়া চৌকিদার অভিযোগ করেন আমার ভাতিজী গরীব সে পরিক্ষার ফিস ও বেতন দিতে পারেনি বলে তাকে পরিক্ষার হল থেকে বেড় করে দিয়েছে।আমি রেজাউল মাষ্টার এর কঠিন বিচার প্রার্থনা করছি।

​মানববন্ধনে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানী বলেন, প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অর্থলোভী ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাঁর স্বেচ্ছাচারী আচরণ এবং নানা অনৈতিক ও দুশ্চরিত্র কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। একজন শিক্ষকের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তাঁকে এই বিদ্যালয় থেকে অপসারণ করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

​এসময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে ওই বিতর্কিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এই প্রধান শিক্ষক বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দালাল ছিল যার ফলে ওই স্কুলে যত সভাপতি হয়েছে এগুলো দলীয় নেতাকর্মীদের বানিয়েছে।এখন আবার সরকারি লোকদের সভাপতি বানিয়ে ফয়দা লুটছেন। এছাড়া তার প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন ও পরিক্ষার ফি তিনগুণ নিচ্ছে যার ফলে এলাকার মেধাবী গরীব ছাত্রীরা লেখা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে এই প্রধান শিক্ষকের অপসারণের দাবি করছি।

​উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের বিপুল সংখ্যক অভিভাবক এবং স্থানীয় সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং প্রধান শিক্ষক রেজাউল করিম এর পদত্যাগ সহ কঠিন বিচার দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker