সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে যুবসমাজকে স্বাবলম্বী করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার

​মোঃ শাহ আলম,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যুব ও যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, আইসিটি কর্মকর্তা রনজিত মন্ডল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ সালমান খান, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম ও আবু জাফর প্রমুখ।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বেকার যুবক ও যুবতীদের মাঝে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন বলেন,​”বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই স্বাবলম্বী হওয়া সম্ভব। বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে যুবসমাজ নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে বলে আমি আশা করি।”

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। সমাপনী শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker