শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দৌলতপুরে গৃহবধূসহ তিনজনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩২ বার

মো: শাহ আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রঘুকোষ এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গৃহবধূসহ একই পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রঘুকোষ-ধামশ্বর এলাকার উল্টাবাড়ী মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জুন ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৬টার দিকে জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে রাজিব মিয়ার পরিবারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলায় রাজিব মিয়ার বড় ভাই আব্দুল হালিম, স্ত্রী নিজা এবং ভাবী হাসিনা গুরুতর আহত হন। তাদের প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডির পপুলার মেডিকেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রাজিব মিয়া দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে জসিম উদ্দিন, তার মেয়ের জামাই হাবিবুর রহমানসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ধারালো অস্ত্র, লোহার রড, চাইনিজ কুড়াল ও কাঠের বাটাম দিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। হামলার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীসহ নিরীহ মানুষের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জসিম উদ্দিন, তার মেয়ের জামাই হাবিবুর রহমানসহ এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন, “ঘটনার পর উভয় পক্ষই থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। বর্তমানে উভয় মামলার আসামিরা আদালত থেকে জামিনে রয়েছেন। উভয় পক্ষের আহতদের মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করে ঘটনার সব দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, আলামত ও মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker