সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা​

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪২ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে মানিকগঞ্জ শহরের (টাউন শাখা) ঐতিহ্যবাহী রাজ হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা-অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​বুধবার (১৫ জুলাই) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম উপস্থিত ছিলেন।

​অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সকালে রাজ হোটেলের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করা হয়। এ সময় অত্যন্ত অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি ও ফ্রিজে অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণের বিভিন্ন অনিয়মের হাতেনাতে প্রমাণ মেলায় রাজ হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
​অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। খাদ্যের মান ও পরিবেশের বিষয়ে কোনো আপস করা হবে না।” একই সঙ্গে তিনি জেলার সকল খাদ্য ব্যবসায়ীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির আহ্বান জানান।
​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন আনসার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker