শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ‘চকমিরপুর’, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৩০ বার

​মোঃ শাহ্ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ):

​পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে দৌলতপুর উপজেলার ৬ নম্বর চকমিরপুর ইউনিয়ন পরিষদ। একই সঙ্গে অনন্য

সাধারণ জনসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ভূষিত হয়েছেন চকমিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।

​বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেনের হাতে এই গৌরবময় সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে দৌলতপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের মধ্যে শীর্ষস্থান অর্জন করার পাশাপাশি মানিকগঞ্জ জেলার মোট ৬৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে চকমিরপুর ইউনিয়ন। পরিবার পরিকল্পনা নিশ্চিতকরণ, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে কার্যকর উদ্যোগ গ্রহণ, সেবার মানোন্নয়ন এবং অনন্য জনসম্পৃক্ত ভূমিকার কারণেই এই যৌথ গৌরব অর্জন সম্ভব হয়েছে।​

এক প্রতিক্রিয়ায় প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন,”এই অসাধারণ অর্জন চকমিরপুর ইউনিয়নের সর্বস্তরের আপামর জনসাধারণের। জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও ভালোবাসার কারণেই আজ আমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। আগামী দিনে সকলের সহযোগিতায় এই ইউনিয়নকে আরও উন্নত, আধুনিক, আদর্শ ও সেবাবান্ধব হিসেবে গড়ে তুলতে আমাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে।”এই দ্বৈত সাফল্যে চকমিরপুর ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker