শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

​দৌলতপুরে প্রেসক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার

​মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) :
​মানিকগঞ্জের দৌলতপুর প্রেসক্লাবের ওয়াশরুম ও কিচেন রুমের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​১৬ই জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রেসক্লাবের মূল ভবনের পাশে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির (ADP) আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন ওয়াশরুম ও কিচেন রুমের নির্মাণ কাজের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।

​উন্নয়ন কাজের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, বর্তমান সভাপতি মামুন মিয়া পলাশ, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালমান খান, ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম,সাংবাদিক আমিনুল ইসলাম এবং যুবদল নেতা মাহাফুজুর রহমান তারা প্রমুখ।

​উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন সাংবাদিকদের উদ্দেশে বলেন,​“সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা এলাকার নানা সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। দৌলতপুর প্রেসক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাদের কাজের পরিবেশকে আরও সুন্দর ও আধুনিক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, নতুন এই সুযোগ-সুবিধার ফলে গণমাধ্যমকর্মীরা আরও স্বাচ্ছন্দ্যে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। আগামীতেও প্রেসক্লাবের

যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন পাশে থাকবে।”

বক্তব্য শেষে ইউএনও ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম কে উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker