শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দৌলতপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮৩ বার

​দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

​পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি”র অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই (শনিবার) দৌলতপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।

​কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।

​বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা আজ সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নেতাকর্মীকে শুধু চারা রোপণ করলেই হবে না, বরং রোপণকৃত গাছটির যেন যথাযথ যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। তারেক রহমান সবুজ বনায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার যে ভিশন দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

​এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার,দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন,

যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুশা, থানা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল লতিফ, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

​বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ও দেশের সবুজায়ন নিশ্চিত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানানো হয়।

​কর্মসূচি শেষে উপস্থিত সবার মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker