শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

আরিচা ঘাটে পাহারাদারকে বেঁধে স্পিডবোট ডাকাতি, ১০ লাখ টাকার দুই ইঞ্জিন লুট

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫৫ বার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক পাহারাদারকে হাত-পা বেঁধে রেখে যায় তারা। পরে পদ্মা নদীর মাঝামাঝি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ থেকে বোট দুটি উদ্ধার করা হলেও ইঞ্জিনের কোনো সন্ধান মেলেনি। মালিকদের দাবি, লুট হওয়া দুটি ইঞ্জিনের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন শিবালয় থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফকির এবং মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বুলবুল আহমেদ। তাদের মালিকানাধীন নিবন্ধিত স্পিডবোট ‘এসপিবি তাহেরা-৩০৭১০’ ও ‘এসপিবি আব্বাস-০১০১২১৬’ আরিচা ঘাটে নোঙর করা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ দল ঘাটে প্রবেশ করে পাহারার দায়িত্বে থাকা কোব্বাত আলী (৭০) নামে এক বৃদ্ধকে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা স্পিডবোট দুটি নিয়ে পদ্মা নদীর দিকে চলে যায়। কিছুক্ষণ পর কোব্বাত আলী চিৎকার শুরু করলে বাজার এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। খবর পেয়ে মালিকপক্ষ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদী থেকে বোট দুটি উদ্ধার করা হয়। তবে দুর্বৃত্তরা বোটের বডি ফেলে রেখে ইঞ্জিন দুটি খুলে নিয়ে যায়। এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker