শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দৌলতপুরে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ১, থানায় মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৪২ বার

​মানিকগঞ্জ প্রতিনিধি:

​মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল মদসহ মোঃ রাসেল খান (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ (২৫) নামের অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
​গতকাল বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর থানাধীন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত রাসেল খান টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাদে বেহালী এলাকার মোঃ সোবাহান আলী খানের ছেলে। পলাতক আসামি আব্দুল্লাহ মানিকগঞ্জের দৌলতপুর থানার নয়াপাড়া গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।
​পুলিশ জানায়, দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ হাবিবুল্লা আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নয়াপাড়া এলাকায় আব্দুল্লাহর বসতবাড়িতে কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশ অভিযান চালালে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাসেলকে গ্রেপ্তার করা গেলেও আব্দুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হয়।
​পরবর্তীতে ঘর তল্লাশি চালিয়ে তোষকের নিচ থেকে ৩৭ হাজার ২০০ টাকা মূল্যের ১২৪ পিস (১২.৪ গ্রাম) ইয়াবা ট্যাবলেট এবং ৫ হাজার টাকা মূল্যের ১ লিটার দেশীয় মদ উদ্ধার করে পুলিশ।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শফিকুল আজম (লিটন) জানান, এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker